News71.com
 International
 31 Jan 17, 10:35 AM
 277           
 0
 31 Jan 17, 10:35 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বোমাতঙ্ক, গ্রেপ্তার এক ভারতীয় ।।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বোমাতঙ্ক, গ্রেপ্তার এক ভারতীয় ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ভারতীয়। সম্প্রতি মার্কিন বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হল ৫৩ বছর বয়সি পরমন রাধাকিষণকে। জানা গেছে, গ্র্যান্ড ফর্ক বিমানবন্দরের ভারতীয় এক যাত্রীকে হেনস্থা করার সময় রাধাকিষণ নামের এই নারী ট্রাভেল এজেন্টকে বলেন, তাঁর ব্যাগে বোম রয়েছে। আর একথা শুনেই রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এজেন্ট ।

ঘটনাটি পুলিশকে জানানো হলে তৎক্ষণাৎ রাধাকিষণকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁকে পুলিশি হেফাজতে জেরা করা হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বিমানবন্দরের কর্মীর কাজে অসন্তুষ্ট হয়েছিলেন রাধাকিষণ৷ তারপরই বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ান তিনি৷ যদিও মার্কিন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনাটিকে মোটেও সহজভাবে দেখা হচ্ছে না। নিরাপত্তা সংক্রান্ত যে কোনো বিষয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন