News71.com
 International
 31 Jan 17, 02:43 PM
 374           
 0
 31 Jan 17, 02:43 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরোধিতায় লন্ডনে আন্দোলন ।।

প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরোধিতায় লন্ডনে আন্দোলন ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরোধিতা করে স্থানীয় সময় গতকাল সোমবার হাজারো মানুষ লন্ডনের রাজপথে আন্দোলন করছে। 'স্ট্যাচু অব লিবার্টি'র প্রতীকী মূর্তি ধারণ করে সেখানে বলা হচ্ছে, এই মূর্তি এখন কাঁদছে । ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিক। আর তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে আন্দোলন করছে সাধারণ মানুষ। আর তাদের মতই এই নীতির বিরোধিতা করে আন্দোলন চলছে যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রের এই নীতি নিয়ে যুক্তরাজ্যের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার বিতর্ক করবে দেশটির সংসদ সদস্যরা । এদিকে যুক্তরাজ্যে ট্রাম্প যেন সফরে না আসে, তা নিশ্চিত করতে পিটিশন চলছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেই পিটিশনে স্বাক্ষর করেছেন ১৫ লাখ মানুষ। ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে যুক্তরাজ্যের কলামিস্ট ওয়েন জোনসের ডাকে কয়েক হাজার মানুষ ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে আন্দোলন করছে বলে জানায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন