News71.com
 International
 01 Feb 17, 12:26 AM
 291           
 0
 01 Feb 17, 12:26 AM

কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক, সন্ত্রাসের যোগ্য জবাব ।। লোকসভায় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়

কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক, সন্ত্রাসের যোগ্য জবাব ।। লোকসভায় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিকাল স্ট্রাইক, সন্ত্রাসের যোগ্য জবাব৷ এমনটাই বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ গতকাল মঙ্গলবার, বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সংসদে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি৷ লোকসভা ও বিধানসভা নির্বাচনের উপর গঠনমূলক আলোচনার পক্ষেও কথা বলেন তিনি ৷ কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রসংশা করে রাষ্ট্রপতি এবারের সাধারণ বাজেটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন৷ ভারতের ইতিহাসে এবার এই প্রথম রেল বাজেট ও সাধারণ বাজেট একই সঙ্গে পেশ করা হবে৷ শুধু তাই নয়, ২৮ তারিখের পরিবর্তে এবার সাধারণ বাজেট আগামীকাল ১ই ফেব্রুয়ারি মাসে পেশ করা হবে৷

গত আর্থিক বর্ষে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথাও বক্তব্যে উল্লেখ করেন প্রণব মুখার্জী৷ পাকিস্তানের নাম না করে তিনি সীমান্তপার থেকে সন্ত্রাস ছড়ানোর চক্রান্তের নিন্দা করেন৷ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি৷ কেন্দ্রীয় সরকার সন্ত্রাস দমনে ও শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর। দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী আবাস যোজনা, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনার তারিফ করেন তিনি৷ গণতন্ত্রের আসল পরিচয় দিতে সক্ষম হয়েছে ভারতবর্ষ, এমন মন্তব্যও তিনি করেন৷ গরিব, দলিত, শোষিত, কৃষক এবং শ্রমিকদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন কথাও জানান তিনি৷ রাষ্ট্রপতির বক্তব্যের পাশাপাশি এদিন বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাজেট অধিবেশনে সব দলের সুষ্ঠু উপস্থিতি কামনা করেন তিনি৷ বাজেট অধিবেশনে যে কোনো ধরনের আলোচনাকেই স্বাগত জানানো হবে বলে বক্তব্য প্রধানমন্ত্রীর ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন