
আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর সফল মানুষদের মাঝে বেশ কয়েকটি গুণের সমাবেশ সাধারণভাবেই দেখা যায়। এর মধ্যে একটি গুণ হলো, তারা সুযোগ পেলেই পড়েন। তারা নতুন কিছু শেখা বা জ্ঞানার্জনের জন্যই পড়েন। এমনিতেও রিচার্ড ব্র্যানসন,মার্ক জাকারবার্গ, এলোন মাস্ক বা ওয়ারেন বাফেট তাদের পড়ার অভ্যাসের কথা জানিয়েছেন। এমনিতেও মানুষরাও জানেনন তাদের পড়ার অভ্যাসের কথা। আমেরিকার এক সময়ের ডিফেন্স সেক্রেটারি জেমস 'ম্যাড ডগ' ম্যাটিসের তো ৬ হাজার বইয়ের একটি ব্যক্তিগত লাইব্রেরিই ছিল। একবার বিল গেটসও জানিয়েছিলেন, তিনি বছরে ৫০টি বই পড়েন । তার মানে এই নয় যে, সফল হতে আপনাকে অবশ্যই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ বই পড়েন না পড়তে পছন্দ করেন না এমন অনেক সফল তারকা আছেন। এখানে তেমনই ৫ জনকে চিনে নিন যারা বই পড়েন না বলেই জানিয়েছেন ।
১. কেইনি ওয়েস্ট: যদিও তিনি 'থ্যাঙ্ক ইউ অ্যান্ড ইউ আর ওয়েলকাম' বইয়ের কো-অথার, কিন্তু বই পড়তে মোটেও ভালো লাগে না তার। ২০০৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি বইয়ের ভক্ত নই। আমি কোনো লেখকের অটোগ্রাফও চাই না। গর্বের সঙ্গেই বলি, আমি বই পড়ি না। তবে কথা বলে বা বাস্তবতা থেকে আমি তথ্য নিতে বা জানতেই পছন্দ করি ।
২. ফ্লেউর পেলেরিন: ২০১৪ সালে ফ্রেঞ্চ মিনিস্টার অব কালচার জানান, গত ২ বছর ধরে আমি কোনো বই পড়িনি। আমি এ বিষয়টি স্বীকার করতে অস্বস্তিবোধ করি না যে, বই পড়ার সময় আমার হাতে থাকে না। তবে আমাকে প্রচুর নোট ও সরকারি নথিপত্র পড়ে দেখতে হয় ।
৩. ডোনাল্ড ট্রাম্প: সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও আছেন বই না পড়াদের তালিকায়। তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে, ভালো পড়ুয়া তিনি মোটেও নন। একবার মেগান কেলি তাকে তার প্রিয় কোনো বইয়ের নাম বলতে অনুরোধ করেন। তখনই এ কথা জানান। তবে 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টর্ন ফ্রন্ট' বইয়ের নামটি তিনি বলেছিলেন। শেষ কোন বইটি পড়েছিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বইয়ের খুব বেশি একটা অংশ পড়ি বা একটা অধ্যায় পড়ি। পুরো বই পড়ার সময় আমার নেই ।
৪. মেগান ট্রেইনর: কসমোপলিটনকে ২০১৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে এই গায়িকা জানান, আমি বই পড়ি না। আর এখন পর্যন্ত 'ফিফটি শেডস অব গ্রে' বইটি পড়িনি। সরাসরি জানিয়ে দেন তিনি ।
৫. ব্রায়ান ক্রাজানিক: আমি পড়ি না। আমি বই পড়ি না। আমার সে সময় নেই। এভাবে বইয়ের প্রতি নিরাসক্তির কথা জানান ইন্টেলের সিইও ব্রায়ান। শেষ যা পড়েছিলেন তা কোনো বই নয়। বরং ওটা ওয়েল্ডিং বিষয়ে একটি নির্দেশনা বই ছিল ।