News71.com
 International
 01 Feb 17, 09:35 PM
 288           
 0
 01 Feb 17, 09:35 PM

পশ্চিম তীরে ইসরাইলীদের জন্য নতুন করে আরো ৩ হাজার নতুন বসতি স্থাপন করা হবে ।। ইসরাইলি কর্তৃপক্ষ

পশ্চিম তীরে ইসরাইলীদের জন্য নতুন করে আরো ৩ হাজার নতুন বসতি স্থাপন করা হবে ।। ইসরাইলি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম তীরে ইসরাইলীদের জন্য আরো ৩ হাজার নতুন বসতি স্থাপন করা হবে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরাইলি নাগরিকদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য এই পদক্ষেপ। তবে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন প্যালেস্টাইনের এক কর্মকর্তা। এর আগে গত ২৪শে জানুয়ারি নতুন করে আড়াই হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর আবারো এমন ঘোষণা আসলো ।

আমোনায় ইতোমধ্যে কয়েক হাজার সৈন্য পাঠানো হয়েছে। ইসরাইলি সুপ্রিম কোর্ট জানিয়েছে খুব শিগগিরই এলাকা খালি করতে হবে। ১৯৬৭ সালের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৪০টি স্থানে ৬ লাখেরও বেশি ইহুদী বসবাস করছে। আন্তর্জাতিক আইনমতে, এই বসতি অবৈধ হলেও ইসরাইল সেটা মানতে নারাজ। আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন