News71.com
 International
 01 Feb 17, 09:47 PM
 288           
 0
 01 Feb 17, 09:47 PM

ভারতের ছিন্নমস্তা মন্দিরে দেবীর সামনে নিজেকে বলি দিলেন যুবক ।।

ভারতের ছিন্নমস্তা মন্দিরে দেবীর সামনে নিজেকে বলি দিলেন যুবক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দেবী কে খুশি করতে তার সামনে গলা কেটে নিজেকে বলি দিয়েছেন সঞ্জয় নাট নামে ৩০ বছর বয়সী এক যুবক। গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে ভারতের ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে নিজেকে বলি দেন তিনি৷ নিহত সঞ্জয় বিহারের বক্সার জেলার বাসিন্দা৷ মন্দির কমিটির সদস্য শুভাশিস পান্ডা জানিয়েছেন, গতকাল ভোরে মন্দিরে এসে পৌঁছেছিলেন সঞ্জয়৷ বেশ কিছুক্ষণ ধরে ছিন্নমস্তার পূজা-অর্চনা করেন তিনি৷ তারপর মন্দির প্রাঙ্গনে সেই স্থানে যান যেখানে সাধারণত পশু বলি দেওয়া হত৷ সেখানে গিয়ে আচমকা ছুরি বের করে নিজের গলা কেটে দেন৷ ঘটনার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে৷ পরে আবার সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দির৷

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক অতীম কুমার জানান, সঞ্জয়ের বাবা বিহার পুলিশের হাবিলদার হিসেবে কাজ করেন৷ তাকে খবর দেওয়া হয়েছে৷ মৃতদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে পরিবার৷ প্রাথমিক তদন্তের পরই মৃতদেহ তুলে দেওয়া হবে তাদের হাতে৷ পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দেবী ছিন্নমস্তার ভক্ত সঞ্জয়৷ বেশ কিছুদিন ধরেই নিজের আরাধ্যর সঙ্গে মিলনের কথা শোনা যাচ্ছিল তার মুখে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন