News71.com
 International
 02 Feb 17, 11:49 AM
 237           
 0
 02 Feb 17, 11:49 AM

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পররাষ্ট্র দপ্তরের এক হাজার কর্মকর্তার স্মারকলিপি পেশ ।।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পররাষ্ট্র দপ্তরের এক হাজার কর্মকর্তার স্মারকলিপি পেশ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ৭টি মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্প আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরেও। এরই মধ্যে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র দপ্তরের প্রায় ১ হাজার কর্মকর্তা । ট্রাম্পের এ আদেশের ব্যাপারে পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে । পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী টম শ্যাননের কাছে প্রায় এক হাজার কর্মকর্তার স্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের ডিসেন্ট চ্যানেলের মাধ্যমে ওই স্মারকলিপি জমা দেয়া হয়। ‘ডিসেন্ট চ্যানেল’ একটি আনুষ্ঠানিক ফোরাম, যেখানে কর্মচারীরা তাদের ভিন্নমত প্রকাশ করতে পারেন এবং কোনো নীতি নিয়ে তাদের অসন্তোষ জানাতে পারেন। স্মারকলিপিতে বলা হয়, দপ্তরের আরও কর্মকর্তা এবং কূটনীতিকরা তাদের স্বাক্ষর সংযোজন করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ৭ হাজার ৬০০ কূটনীতিক এবং ১১ হাজার বেসামরিক কর্মকর্তা রয়েছেন ।

গত সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছিলেন, ওই স্মারকলিপির ব্যাপারে তিনি জানেন। সে সময়, কূটনীতিকদের হুঁশিয়ারও করেন তিনি। স্পাইসার বলেছিলেন, ‘হয় এ কর্মসূচির সঙ্গে তাদের থাকতে হবে, নয়তো তারা যেতে পারে। ’ ওই আপত্তি স্মারকলিপির খসড়া হাতে পাওয়ার দাবি করে জানায়, অভিবাসন ইস্যুতে নির্বাহী আদেশ ইস্যু করার আগে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মাঝে একটি বিষয় নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। নাম প্রকাশ না করে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারেন এমন গুঞ্জনে সে উদ্বেগ তৈরি হয়েছিল। পররাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় ৪ কর্মকর্তার পদত্যাগের কারণেও কূটনীতিকদের মধ্যে খানিকটা অসন্তোষ রয়েছে ।

ট্রাম্পের নীতিতে নিরাপদ ভাবছেন মাত্র ৩১ ভাগ মার্কিনি ৭ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে মাত্র এক-তৃতীয়াংশ মার্কিন নাগরিক নিজেদের আগের চেয়ে নিরাপদ মনে করছেন। অন্যদিকে আগের চেয়ে নিজেদের কম নিরাপদ মনে করছেন ২৬ ভাগ মার্কিনি। তবে ট্রাম্পের নীতিতে শক্তিশালী বা কম জোর সমর্থন রয়েছে ৭৯ ভাগ নাগরিকের। বিপরীতে ট্রাম্পকে বিরোধিতা কিংবা অপছন্দ করছেন মাত্র ৪১ ভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে ।

গত মাসে জানুয়ারির ৩০ ও ৩১ তারিখে চালানো জনমত জরিপটি প্রকাশিত হয় মঙ্গলবার। এতে দেখা যায়, জঙ্গিবাদ থেকে মার্কিন জনগণকে রক্ষার দাবিতে ৭ মুসলিম দেশের ওপর ট্রাম্পের আরোপ করা ১২০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞাকে ৪৯ শতাংশই সমর্থন করছেন। তবে দলগত বিচারে তাদের মতামতের পার্থক্য স্পষ্ট বলে জানিয়েছে। ওই জরিপে অংশগ্রহণকারীদের ৩১ শতাংশ মনে করেন যে, ভ্রমণ নিষেধাজ্ঞায় তারা আগের চেয়ে নিরাপদে রয়েছেন। ২৬ শতাংশ মনে করছেন, তারা আগের চেয়েও অনিরাপদ হয়ে পড়েছেন। তবে ৩৩ শতাংশের মতে, ওই নিষেধাজ্ঞায় কোনো পরিবর্তন আসবে না। জরিপে অংশগ্রহণকারী ডেমোক্রেটদের ৫৩ শতাংশ ট্রাম্পের ওই নির্বাহী আদেশের সঙ্গে তীব্র দ্বিমত পোষণ করেন। অপরদিকে, রিপাবলিকানদের ৫১ শতাংশ ট্রাম্পের সঙ্গে শক্তভাবে একাত্মতা জানিয়েছেন ।

ট্রাম্পের ওই নিষেধাজ্ঞায় কয়েকজন রিপাবলিকান নেতাও ভিন্নমত জানিয়েছেন। অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন ও সাউথ ক্যারোলিনার লিন্ডসে গ্রাহাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ওই নির্বাহী আদেশ এই বার্তাই প্রকাশ করে যে, যুক্তরাষ্ট্র আমাদের দেশে আসা মুসলিমদের গ্রহণ করতে চায় না। ’ ওই জনমত জরিপে দেখা যায়, বেশিরভাগ মার্কিনিই দেশে মুসলিম শরণার্থীদের স্বাগত না জানিয়ে খ্রিস্টানদের স্বাগত জানানোর বিরোধী। ৭২ শতাংশ ডেমোক্রেট ও ৪৫ শতাংশ রিপাবলিকানসহ মোট ৫৬ শতাংশ অংশগ্রহণকারী এ মতামত জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন