News71.com
 International
 02 Feb 17, 11:51 AM
 285           
 0
 02 Feb 17, 11:51 AM

সাঁতার কেটে সিঙ্গাপুরে অনুপ্রবেশের চেষ্টায় দুই বাংলাদেশি আটক করেছে পুলিশ ।।

সাঁতার কেটে সিঙ্গাপুরে অনুপ্রবেশের চেষ্টায় দুই বাংলাদেশি আটক করেছে পুলিশ ।।

নিউজ ডেস্কঃ সাঁতার কেটে সিঙ্গাপুরে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে উডল্যান্ডস ওয়াটারফ্রন্টের কাছে সাগরে সাঁতার কেটে প্রবেশের চেষ্টাকালে সিঙ্গাপুরের পুলিশ তাদের আটক করে। দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৩৬ ও ৩৭ বছর। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

সাগরে দুটি বস্তু ভাসতে দেখে অভিবাসন ও চেকপয়েন্ট অথোরিটি আইসিএ ও কোস্ট গার্ড পুলিশ এক যৌথ অভিযানে তাদের আটক করে। এখন এ বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে পুলিশ ও আইসি এর যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বা ভিসার মেয়াদের বেশি সময় থাকার অভিযোগ প্রমাণ হলে তাদের ছয় মাস পর্যন্ত জেল ও কমপক্ষে তিনবার বেত্রাঘাতের শাস্তি হতে পারে। গতকাল সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটটাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন