News71.com
 International
 02 Feb 17, 11:56 AM
 248           
 0
 02 Feb 17, 11:56 AM

ফিলিপাইনের পুলিশ মাদকবিরোধী যুদ্ধের নামে হত্যাকাণ্ড ।। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ফিলিপাইনের পুলিশ মাদকবিরোধী যুদ্ধের নামে হত্যাকাণ্ড ।। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের পুলিশ মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটির মন্তব্য, এই কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল। এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে ফিলিপাইনের পুলিশ নিয়মিতই মাঝরাতে লোকের বাড়িতে হানা দেয়। তারা মাদকদ্রব্য গ্রহণ ও বিক্রির দায়ে নিরস্ত্র ব্যক্তিদের ঠান্ডা মাথায় হত্যা করে। এতে বলা হয় অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী পরে অ্যামনেস্টিকে বলেছেন অভিযানের সময় নিরস্ত্র অভিযুক্তরা চিৎকার করে বলেছিলেন তাঁরা আত্মসমর্পণ করবেন। কিন্তু এরপরও তাঁদের গুলি করে হত্যা করা হয়। এরপর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ভুয়া প্রমাণ রেখে গল্প সাজিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন।

অ্যামনেস্টির অভিযোগ হত্যাকাণ্ডের জন্য পুলিশ সদস্যদের আর্থিক সুবিধাও দেওয়া হয়েছে। এক কর্মকর্তা স্বীকার করেছেন মানুষ মারার জন্য তিনি টাকা পেয়েছেন।

হত্যার শিকার হওয়া ব্যক্তিরা অধিকাংশই গরিব। সরকার ও পুলিশের তৈরি করা মাদক ব্যবসায়ীদের তালিকায়ও তাঁদের অবস্থান বেশ নিচের দিকে। এ ছাড়া ওই তালিকাও বেশ দুর্বল। স্থানীয় পর্যায়ে প্রাথমিক তথ্য শোনা কথা এবং এক দলের বিরুদ্ধে অন্য দলের অভিযোগের ভিত্তিতে এবং কোনো ধরনের সত্যতা নির্ণয় ছাড়াই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিলিপাইন সরকার কিংবা কঠোর মাদকবিরোধী অবস্থান নেওয়া প্রেসিডেন্ট দুতার্তের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন