News71.com
 International
 02 Feb 17, 01:55 PM
 263           
 0
 02 Feb 17, 01:55 PM

ভারতে উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ৫ ও ধ্বংসস্তূপে আটকা ৩০ ।।

ভারতে উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ৫ ও ধ্বংসস্তূপে আটকা ৩০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি ভবন ধসে অন্তত ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৩০ জন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান ।

কর্মকর্তা আরও জানান, গতকাল বুধবার রাতে প্রদেশটির কানপুরে ৬তলা ভবনে নির্মাণ কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে। এ ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৫জনের লাশ উদ্ধার করেছেন। আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন