
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠক করতে আজ বৃহস্পতিবার বুদাপেষ্টে যাচ্ছেন। উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারই এ বৈঠকের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে পুতিনের এটি প্রথম সফর ।
পুতিনের সঙ্গে অর্বানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আরোপ তুলে নিতে তিনি আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি অবরোধের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেননি। উল্লেখ্য, ২০১৪ সালে এ অবরোধের পর থেকেই রাশিয়ার অর্থনীতিতে মন্দা দেখা দেয় । বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তনের কারণে অর্বান পুতিনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তুলবেন। এছাড়া বিশ্বের যে কয় গুটি নেতা প্রকাশ্যে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন অর্বান তার একজন ।