News71.com
 International
 02 Feb 17, 07:52 PM
 243           
 0
 02 Feb 17, 07:52 PM

ইয়েমেন সীমান্তে বন্দুকযুদ্ধে এক সৌদি সেনা নিহত ।।

ইয়েমেন সীমান্তে বন্দুকযুদ্ধে এক সৌদি সেনা নিহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন সীমান্তে বন্দুকযুদ্ধে এক সৌদি সেনা নিহত হয়েছেন। সেখানে সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইয়েমেনের বিদ্রোহীরা গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জাযান প্রদেশে একটি সীমান্ত নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে বেপরোয়াভাবে গুলি চালায়। এতে এক সৌদি সেনা নিহত হয় ।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপের পর থেকে সীমান্ত বরাবর বিভিন্ন হামলায় এ পর্যন্ত কমপক্ষে এক শ ১৩ জন সৌদি সেনা নিহত হয়েছে। এছাড়া গত সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের একটি টহল যুদ্ধজাহাজে ইয়েমেনি বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় দুই সৌদি সেনা নিহত হওয়ার কথা জানায় জোট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন