News71.com
 International
 02 Feb 17, 07:56 PM
 286           
 0
 02 Feb 17, 07:56 PM

ট্রাম্প ঘোষিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণকাজ আগামী দুই বছরে শেষ হবে ।। জন কেলি

ট্রাম্প ঘোষিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণকাজ আগামী দুই বছরে শেষ হবে ।। জন কেলি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের যে নির্দেশ দিয়েছেন তা আগামী দুই বছরের মধ্যেই শেষ করা সম্ভব হবে। গতকাল বুধবার এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী জন কেলি । নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল আরো বলেন, ‘যেখানে আগে প্রয়োজন সেখানে দেয়ালটি নির্মিত হবে। এরপর এটি পুরোপুরি সম্পন্ন করা হবে। ’ জন কেলি আরো বলেন, ‘আগামী দুই বছরের মধ্যেই এটি শেষ করা সম্ভব বলে আমি আন্তরিকভাবে আশা করছি। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ৪ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দুই হাজার মাইল দীর্ঘ দেয়াল নির্মাণের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ।’

তিনি বলেন, ‘অবৈধ অভিবাসী, মাদক ও অপরাধীদের প্রবেশ ঠেকাতে এ দেয়াল নির্মাণ করা হবে। তবে আরো চার শ মাইল বেড়া নির্মাণের জন্য নির্মাণব্যয় ১১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। কয়েক মাসের মধ্যেই নির্মাণকাজ শুরু হতে পারে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন