News71.com
 International
 02 Feb 17, 10:07 PM
 315           
 0
 02 Feb 17, 10:07 PM

মার্কিন বিদেশসচিব টিলারসনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী

মার্কিন বিদেশসচিব টিলারসনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী

আন্তরজাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী। একই সঙ্গে তিনি মার্কিন নতুন এ পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসন শপথ নেওয়ার পর গতকাল বুধবার এক চিঠির মাধ্যমে মাহমুদ আলী এ শুভেচ্ছা ও আমন্ত্রণ জানান। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। চিঠিতে মাহমুদ আলী বলে, টিলারসনের নেতৃত্বে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন মাত্রায় পৌঁছাবে।

বিশ্বের সবচেয়ে ধনাঢ্য তেল কোম্পানি এক্সন মোবিলের সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন রেক্স টিলারসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ এ পদে গতকাল বুধবার ৬৪ বছর বয়সী রেক্স টিলারসন শপথ নেন। সিনেট সদস্যদের সংখ্যা গরিষ্ঠ সমথর্ন পাওয়ার পরই টিলারসন সদ্য বিদায়ী জন কেরির পদে স্থলাভিষিক্ত হলেন।

রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে টিলারসনের ব্যবসায়িক অভিজ্ঞতা দীর্ঘদিনের। সেই সুবাদের রাশিয়ার সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তার । গত ৮ নভেম্বর দেশিটির প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রিসিডেন্ট বিজয়ী হওয়ার কয়েক দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বন্ধুতুল্য ব্যবসায়িক পার্টনার টিলারসনের নাম ঘোষণা করেন। শপথগ্রহণের মাধ্যমে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত হলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন