News71.com
 International
 03 Feb 17, 08:32 PM
 219           
 0
 03 Feb 17, 08:32 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ৭টি মুসলিম প্রধান দেশের ভিসাধারী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বার্তা সংস্থা জানায়, নিউ ইয়র্কের এক আদালতের বিচারক ক্যারল বাগলে আমন স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ রায় দেন ।

বিষয়টিকে ঝুলিয়ে রাখতে চান না বলে জানান তিনি। স্থানীয় সময় গত শনিবার ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয় যার মেয়াদ শেষ হবে আগামী ২১শে ফেব্রয়ারি। ট্রাম্পের ওই নির্বাহী আদেশে সব ধরনের শরণার্থীর ১২০ দিনের জন্য এবং ৭টি মুসলিম প্রধান দেশের ভিসাধারীদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবীরা ব্রুকলিনের কেন্দ্রীয় আদালতকে বলেন, মামলা খারিজ করতে তারা একটি আবেদন দাখিলের পরিকল্পনা করেছেন। তারা এও বলেন, এ আইনবলে কাউকে এখনো আটক করা হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন