News71.com
 International
 03 Feb 17, 08:39 PM
 260           
 0
 03 Feb 17, 08:39 PM

অভিবাসন বিরোধী পদক্ষেপ গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনায় নোবেল বিজয়ীরা ।।

অভিবাসন বিরোধী পদক্ষেপ গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনায় নোবেল বিজয়ীরা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ অভিবাসন বিরোধী পদক্ষেপ গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন শান্তিতে নোবেল বিজয়ীরা। গতকাল বৃহস্পতিবার এক সমাবেশে তারা ট্রাম্পের এমন পদক্ষেপের নিন্দা করেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বোগোটায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের চারদিনের এ সম্মেলনের উদ্বোধন করেন। কলম্বিয়ার গৃহযুদ্ধের অবসানে চুক্তি করায় তিনি সর্বশেষ নোবেল লাভ করেন ।

সান্তোস তার বক্তব্যে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও লাতিন আমেরিকা ও মুসলিমপ্রধান ৭টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষিদ্ধ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক পদক্ষেপকে ইঙ্গিত করে বক্তব্য দেন। ইয়েমেনের তাওয়াকুল কারমান, কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস এবং ল্যান্ডমাইন বিরোধী মার্কিন কর্মী জোদি উইলিয়ামসও সমাবেশে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন