News71.com
 International
 03 Feb 17, 08:47 PM
 283           
 0
 03 Feb 17, 08:47 PM

৩ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ।।

৩ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ।।

 

নিউজ ডেস্কঃ ৩দিনের ঢাকা সফর শেষে দেশে ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান ।

বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি বিশেষ দল মাহমুদ আব্বাসকে গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ফুলের শুভেচ্ছা জানান। গত বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান মাহমুদ আব্বাস। এ সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার তিনি সাভারে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন ।

পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া নৈশভোজেও অংশ নেন মাহমুদ আব্বাস ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন