News71.com
 International
 03 Feb 17, 09:28 PM
 245           
 0
 03 Feb 17, 09:28 PM

প্যারিসের লুভ মিউজিয়ামের বাইরে হামলার চেষ্টা, হামলাকারী আহত ।।

প্যারিসের লুভ মিউজিয়ামের বাইরে হামলার চেষ্টা, হামলাকারী আহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্যারিসের লুভ মিউজিয়ামের বাইরে ছুরি নিয়ে হামলার চেষ্টার পরে এক ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যদের গুলিতে আহত হয়েছেন। ফরাসি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি মিউজিয়ামের বাইরে আন্ডারগ্রাউন্ড শপিং এরিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। আল্লাহু আকবর বলে চিৎকারও দিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন সৈন্য আহত হওয়ার পর অন্যরা তাকে ৫টি গুলি করেন ।

তার কাছে একটি ব্যাগ থাকলেও তাতে বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এ ব্যাপারে প্যারিস পুলিশের প্রধান মিশেল কাদো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার আচরণ সন্দেহজনক বলে পুলিশ মনে করছে। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী একে একটি ‘গুরুতর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর লুভ মিউজিয়াম থেকে দর্শনার্থীদের সরিয়ে দিয়ে বড় আকারে নিরাপত্তা তল্লাশি শুরু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন