News71.com
 International
 04 Feb 17, 11:03 AM
 252           
 0
 04 Feb 17, 11:03 AM

সিঙ্গাপুরে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের কারাদণ্ড ।।

সিঙ্গাপুরে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের কারাদণ্ড ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের দায়ে সৌদি আরবের এক সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। দণ্ডিত ইয়াহিয়া আ. আলজাহরানি (৩৯) সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন ।

আদালতের রায়ে এই সৌদি কূটনীতিককে ৪টি বেত্রাঘাত করতে বলা হয়েছে। অপরদিকে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার জানা গেছে, গত বছর ছুটি কাটানোর সময় সিঙ্গাপুর সিটিতে শিক্ষানবীশ এক হোটেলকর্মীর সঙ্গে এই ঘটনা ঘটান কূটনীতিক আলজাহরানি। উল্লেখ্য, সিঙ্গাপুরে পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে। যৌন নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাঙচুর এবং অবৈধ অভিবাসীদের এই শাস্তি দেওয়া হয়। অবশ্য সৌদি আরবেও এই শাস্তির প্রচলন রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন