News71.com
 International
 04 Feb 17, 12:21 PM
 302           
 0
 04 Feb 17, 12:21 PM

আজ পাঞ্জাব ও গোয়ায় ভোট, প্রধানমন্ত্রী মোদীর অগ্নিপরীক্ষা

আজ পাঞ্জাব ও গোয়ায় ভোট, প্রধানমন্ত্রী মোদীর অগ্নিপরীক্ষা

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ।।

আন্তর্জাতিক ডেস্ক : আগামি ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের ফাইনাল ম্যাচের আগে দেশের পাঁচ প্রান্তের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আজ থেকে শুরু হচ্ছে। যাকে বলা হচ্ছে সেমিফাইনাল। কারণ উত্তরপ্রদেশ। যদিও আগামীকাল উত্তরপ্রদেশ নয়। এই ভোটপ্রক্রিয়া শুরু হচ্ছে পাঞ্জাব ও গোয়া থেকে। গোয়া এবং পাঞ্জাব, দুই রাজ্যেই এখন ক্ষমতায় বিজেপি তথা এনডিএ। এই দুই রাজ্যে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই। না ভুল হল, অগ্নিপরীক্ষা মোদির।

এবারের নির্বাচন পর্বে এতদিন উত্তরপ্রদেশকেই সবথেকে আকর্ষণীয় ভোট ময়দান বলে চিহ্নিত করা হচ্ছিল। ২০১৪ সালে যে উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদির ঝড়ে মুলায়ম সিং যাদব এবং মায়াবতী উভয়ে. স্রেফ উড়ে গিয়েছিলেন, এবারও সেই ঝড় কাজ করবে কিনা সেটাই সবথেকে বড় আগ্রহ। আর ওই আগ্রহ আরও শতগুণ বেড়েছে আচমকা রাজনৈতিক সমীকরণ বদলের ফলেও। এতদিন উত্তরপ্রদেশে ভোটের লড়াই হয়ে এসেছে চতুর্মুখী। বিজেপি বনাম কংগ্রেস বনাম সমাজবাদী পার্টি বনাম বহুজন সমাজ পার্টি। এবার দুটি চমক। মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের রাজনীতির ময়দান থেকে সরে গিয়েছেন পুত্রের সঙ্গে জনপ্রিয়তার দ্বৈরথে হেরে গিয়ে। আর এই প্রথম সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে জোট হয়েছে। অর্থাৎ নির্বাচনী লড়াই হবে ত্রিমুখী। সুতরাং তরুণ ব্রিগেড অখিলেশ যাদব ও রাহুল গান্ধীর জোট কতটা চমকপ্রদ ফলাফল করতে পারে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। সুতরাং উত্তরপ্রদেশের আলোয় পাঞ্জাব, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড অনেকটাই ম্রিয়মাণ ছিল দেশের বাকি অংশে।

কিন্তু প্রচার যতই এগিয়েছে ততই পাঞ্জাবের ভোটচিত্র তুমুল কৌতুহলোদ্দীপক হয়ে উঠেছে। আগামীকাল পাঞ্জাবে যে ভোট হতে চলেছে সেটিও এই প্রথম ত্রিমুখী।. কারণ চিরকালীন দুই প্রতিপক্ষ কংগ্রেস বনাম অকালি-বিজেপি জোটের পাশাপাশি এবার হাজির হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এবং প্রথমবার মাঠে নেমেই প্রবল শোরগোল ফেলেছে দিল্লির ভোটে ম্যাজিক দেখানো এই পার্টি। এই আগ্রহে নতুন করে ইন্ধন জুগিয়েছে একাধিক ভোটসমীক্ষা। সি ভোটার তাদের সমীক্ষায় জানিয়েছে কংগ্রেসও নয়, আকালি বিজেপি জোটও নয়। ক্ষমতায় আসবে আম আদমি পার্টি। ১১৭ টি আসনের মধ্যে ৬৩টি নাকি আপ পাবে বলে সি ভোটারের পূর্বাভাস। আবার সিএনএন নিউজ এইট্টিনের সমীক্ষায় কংগ্রেসই সরকার গড়বে পাঞ্জাবে। এবার পাঞ্জাবে যা নিয়ে সংশয় নেই তা হল প্রবল সরকার বিরোধী হাওয়া। কিন্তু আম আদমি পার্টি সেই সরকার বিরোধী হাওয়ায় ভাগ বসালে অবশ্যই লাভ হবে বিজেপি অকালি জোটের। কারণ বিরোধী ভোট বিভাজনে তারাই জয়ী হয়ে যাবে। এবং আবার সরকার গঠন করতে সমস্যা হবে না।

অন্যদিকে আর একটি মহলের ধারণা এবার সরকার বিরোধী হাওয়া এতটাই প্রবল যে আম আদমি পার্টিকে ভোট দিয়ে পাঞ্জাববাসী ভোট নষ্ট করবে না। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বের কংগ্রেসই জয়ী হবে। এই নানাবিধ দাবি পালটা দাবির আবহে আগামীকাল ভোট। গোয়ায় এবার ভোটের প্রধান ইস্যু হল ক্যাসিনো, দুর্নীতি। এই রাজ্যে বিজেপি ক্ষমতায়। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ক্ষমতায় আসা এবং পাঞ্জাব ও গোয়ায় ক্ষমতা ধরে রাখা। নরেন্দ্র মোদি অমিত শাহের কাছে আপাতত এটাই সবথেকে কঠিন টার্গেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন