News71.com
 International
 04 Feb 17, 02:42 PM
 267           
 0
 04 Feb 17, 02:42 PM

মোদির বিরুদ্ধে ভারতীয় পার্লামেন্টে তৃণমূল সাংসদদের বিক্ষোভ । ।

মোদির বিরুদ্ধে ভারতীয় পার্লামেন্টে তৃণমূল সাংসদদের বিক্ষোভ । ।

 

আন্তর্জাতিক ডেস্কঃ  সকাল থেকেই ভারতীয় লোকসভায় মুখর তৃণমূল। রাজ্যসভা থেকেও ওয়াকআউট। সুদীপ ব্যানার্জির গ্রেপ্তারির প্রতিবাদে সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে তৃণমূলের সাংসদরা প্রথমে মিছিল করেন, তারপর গান্ধীমূর্তির নিচে বিক্ষোভ দেখান। লোকসভার ভিতরে তুমুল প্রতিবাদ করেন তৃণমূলের সদস্যরা। ১০ মিনিট অধিবেশন চলার পর স্পিকার বাধ্য হয়ে বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন। দু’পক্ষের এদিন সকাল থেকে বহু সদস্য উপস্থিত ছিলেন। অধিবেশন চলাকালীন তৃণমূলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে ওয়েলে নেমে আসেন। তারা বলেন, আমাদের দলনেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি।

আজকাল চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। ওদিকে, কংগ্রেসও অন্য ইস্যু নিয়ে হইচই করতে থাকে। শাসক দলের সদস্যরা বাধা দেন। শেষ পর্যন্ত স্পিকার অধিবেশন মুলতুবি করে দেন। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন লোকসভায় তৃণমূলের উপ-দলনেতা সৌগত রায়। এছাড়া ছিলেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ ব্যানার্জি, শিশির অধিকারী, অর্পিতা ঘোষ, রত্না দে নাগ, অনুপম হাজরা, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন ব্যানার্জি প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন