News71.com
 International
 04 Feb 17, 07:01 PM
 271           
 0
 04 Feb 17, 07:01 PM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে কানাডার চলচ্চিত্র নির্মাতা রব স্টিওয়ার্টের লাশ উদ্ধার ।।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে কানাডার চলচ্চিত্র নির্মাতা রব স্টিওয়ার্টের লাশ উদ্ধার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে গতকাল শুক্রবার কানাডার প্রামাণ্য চিত্র নির্মাতা রব স্টিওয়ার্টের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে হাঙর নিয়ে এক প্রামাণ্য চিত্র তৈরির সময় সমুদ্রের পানিতে ডুব দিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন । জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে প্রামাণ্য চিত্র তৈরির জন্য ইসলামোরাদা দ্বীপের চার নটিক্যাল মাইল দূরে অ্যালিগেটর রিফ কোরাল রিফে তিন ক্রুসহ তিনি পানিতে ডুব দেন। এরপর অন্য ৩জন ফিরে আসলে স্টিওয়ার্ট (৩৭) নিখোঁজ হন ।

ফ্লোরিডার কোস্ট গার্ড সেভেন ডিস্ট্রিক্টের এক মুখপাত্র জানান, গতকাল শুক্রবার বিকেলে লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। স্টিওয়ার্টের সর্বশেষ জ্ঞাত অবস্থান থেকে ৩শ’ ফুট দূরে ও ২২০ ফুট গভীর থেকে লাশটি উদ্ধার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন