
আন্তর্জাতিক ডেস্কঃ চীনে বসন্ত উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি উদযাপনকালে অগ্নিকাণ্ডে দেশব্যাপী মোট ৩৯ জন লোক নিহত হয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় আজ শনিবার এ কথা জানায় । মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটির সময় মোট ১৩ হাজার ৭৯৬টি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কম এবং নিহতের সংখ্যা কমেছে ২৬ দশমিক ৪ শতাংশ। পুলিশ দেশব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনা, শপিং মল, ধর্মীয় স্থান, আতশবাজি প্রদর্শনী এলাকা ও মন্দির মেলা প্রাঙ্গণে পর্যবেক্ষণ জোরদার করেছে। মন্ত্রণালয় জানায়, সারাদেশে ৮ লাখ ৯৬ হাজারের বেশি অগ্নিকাণ্ড সংক্রান্ত বিপদের খবর পাওয়া গেছে ।