News71.com
 International
 05 Feb 17, 12:19 AM
 338           
 0
 05 Feb 17, 12:19 AM

৭ দেশের ওপর চাপানো নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর

৭ দেশের ওপর চাপানো নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর

 

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাবেই হোক ৭ দেশের ওপর চাপানো নিষেধাজ্ঞা কার্যকর করবেনই। দেশটির ফেডারাল বিচারক যতই বলুন, নির্দেশ তাতে বদলাবে না একটুকুও। টুইটারে মুসলিম দেশের ওপর চাপানো নিষেধাজ্ঞা নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা বৃক্ত করে ট্রাম্প জানিয়ে দিলেন এই মত ।

সম্প্রতি ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, ৭টি মুসলিম দেশের নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবেন না। সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়েছিলেন আমেরিকার ফেডারাল বিচারক জেমস রবার্ট। ট্রাম্প তার উত্তরে টুইটারে লিখলেন, বিচারকের এই সিদ্ধান্তের ফলে আর আইনের শাসন থাকবে না আমেরিকায়। এই সিদ্ধান্ত খুবই হাস্যকর। দ্রুত ছুড়ে ফেলে দেওয়া হবে ওই বিচারকের মত ।

ইতিমধ্যে, ট্রাম্পের মত না মেনেই দেশটির সব বিমান সংস্থা জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা ৭টি দেশ থেকে যাত্রী পরিবহণের কাজ করবে তারা। ফেডারাল বিচারকের সিদ্ধান্তে এই নিয়মটিকেই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, এতদিন যেভাবে ওই দেশগুলি থেকে লোক আসা-যাওয়া করত, এখনো সে ভাবেই করবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন