News71.com
 International
 05 Feb 17, 01:44 PM
 275           
 0
 05 Feb 17, 01:44 PM

ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিলেও পরমাণু সমঝোতা বাতিল কঠিন হবে ।। স্পিকার পল রায়ান

ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিলেও পরমাণু সমঝোতা বাতিল কঠিন হবে ।। স্পিকার পল রায়ান

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিলেও এ সমঝোতা বাতিল করা সহজ হবে না বলে মনে করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান পল রায়ান । তিনি এনবিসি টেলিভিশনের টক শো অংশগ্রহণ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ব্যাপক প্রচেষ্টার ফলে যে সমঝোতা হয়েছে তা হুট করে বাতিল করে দেয়া সম্ভব হবে না। রায়ান বলেন, “টুথপেস্টের একটা বড় অংশ এরইমধ্যে টিউব থেকে বেরিয়ে গেছে।” একইসাথে তিনি ইরানের সাথে ৬ জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরোধিতা করতেও ভুল করেননি ।

প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, “আমি কখানোই এই সমঝোতাকে সমর্থন করিনি। আমার মতে এটা ছিল একটা মস্তবড় ভুল, কিন্তু অনেকগুলো দেশ মিলে এ সমঝোতায় পৌঁছে যায়।” পল রায়ান বলেন, সবাই মিলে যে সমঝোতাটি করে ফেলেছে আমার মনে হয় না আপনি তা বাতিল করতে পারবেন ।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় পাশ্চাত্যের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এ সমঝোতা বাতিল করবেন। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্য দেননি বা এ সমঝোতার ব্যাপারে কোনো পদক্ষেপও নেননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন