News71.com
 International
 05 Feb 17, 01:54 PM
 275           
 0
 05 Feb 17, 01:54 PM

দক্ষিণ কোরিয়ায় শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৪ আহত ৪০ ।।

দক্ষিণ কোরিয়ায় শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৪ আহত ৪০ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৪জনের মৃত্যু ও অপর ৪০ জন আহত হয়েছেন। আজ রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পুলিশ ধারণা করছে, সিউলের দক্ষিণে অবস্থিত শহর ডংতানের ওই শপিং মলের বাচ্চাদের খেলার স্থানে একটি ঢালাই যন্ত্র থেকেই গতকাল শনিবার এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ওই স্থানটিতে নির্মাণকাজ চলছিল। নিহতদের দু’জন বিল্ডার, একজন শ্রমিক ও একজন দোকানদার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন