News71.com
 International
 05 Feb 17, 06:00 PM
 287           
 0
 05 Feb 17, 06:00 PM

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় বরফ ধসে নারী ও শিশুসহ নিহত ১৪ ।।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় বরফ ধসে নারী ও শিশুসহ নিহত ১৪ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চিত্রল জেলায় বরফ ধসে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছে। আজ রবিবার সকালে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের ৬ জন নারী, ৬ জন শিশু ও ২ জন পুরুষ ।

উদ্ধার অভিযানে অংশ নেয়া দলের প্রধান চিত্রল স্কাউটস কমান্ড্যান্ট কর্নেল নিজামুদ্দিন শাহ্ বলেন, বৃহৎ বরফে ২৫টি বাড়িঘর চাপা পড়েছে। এদের মধ্যে ৫টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। নিজামুদ্দিন আরো বলেন, ধ্বংসস্তুপের মধ্যে কতজন আটকা পড়েছে এখনো তা জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন