News71.com
 International
 05 Feb 17, 09:24 PM
 270           
 0
 05 Feb 17, 09:24 PM

কলকাতায় আবারও মিলল মানব 'কঙ্কাল' ।।

কলকাতায় আবারও মিলল মানব 'কঙ্কাল' ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রবিনসন স্ট্রিটের স্মৃতি ফিকে হয়েছে অনেকটাই। কিন্তু কঙ্কাল পিছু ছাড়েনি কলকাতার। আজ রবিবার ভোরে নেতাজিনগরে আবিষ্কৃত হল জোড়া কঙ্কাল । এ দিন ভোরে নেতাজিনগরের গাছতলা পুলিশ আবাসনের কাছে করপোরেশনের কয়েক জন সাফাইকর্মী একটি ভ্যাট পরিষ্কার করতে গিয়ে আবিষ্কার করেন দু’টি খুলি এবং কিছু হাড়গোড়। ভ্যাট ও সংলগ্ন নর্দমার ময়লা পরিষ্কার করতে গিয়েই পাওয়া যায় এই কঙ্কাল। কঙ্কাল আবিষ্কারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে নেতাজিনগর থানা থেকে পুলিশ এসে এই খুলি ও কঙ্কালের রহস্যভেদে তদন্ত শুরু করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন