News71.com
 International
 06 Feb 17, 12:12 PM
 235           
 0
 06 Feb 17, 12:12 PM

তুরস্কে বিশেষ অভিযানে সন্দেহভাজন ৪০০ আইএস সদস্য গ্রেপ্তার । ।  

তুরস্কে বিশেষ অভিযানে সন্দেহভাজন ৪০০ আইএস সদস্য গ্রেপ্তার । ।   

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে দেশজুড়ে অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ৪০০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি সমন্বিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ গতকাল রোববার এ তথ্য প্রকাশ করেছে। রাজধানী আঙ্কারা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৬০ জনকে। সিরিয়া সীমান্তের কাছে সানলিউরফা প্রদেশে পাকড়াও হয়েছে ১৫০ জন। কয়েক দিন মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৪০০।

ইস্তাম্বুলের নাইটক্লাবে রক্তক্ষয়ী বন্দুক হামলার এক মাস পর এ গ্রেপ্তার অভিযান চালানো হলো। ওই ঘটনায় ৩৯ জন নিহত হয়। আইএস এর দায় স্বীকার করেছিল। এর আগে মূল সন্দেহভাজন হামলাকারীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন