News71.com
 International
 06 Feb 17, 12:12 PM
 238           
 0
 06 Feb 17, 12:12 PM

ইসলামি বিধানে 'তিন তালাক' ইস্যু'র বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার ।। আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ

ইসলামি বিধানে 'তিন তালাক' ইস্যু'র বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার ।। আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ

 

আন্তর্জাতিক ডেস্কঃ 'তিন তালাক'-এ বিচ্ছেদ ইস্যুতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, ৫ রাজ্যের বিধানসভা ভোট শেষ হলেই ৩ তালাক ইস্যুতে পদক্ষেপ করা হবে। একইসঙ্গে সমাজবাদী পার্টি, কংগ্রেস ও বিএসপিকে এবিষয়ে নিজেদের অবস্থান দ্রুত স্পষ্ট করতে আহ্বান জানান তিনি । মুসলিম প্রথায় ৩ তালাককে ধর্মীয় রীতির আওতায় না ফেলে নারীদের প্রতি সম্মানের উপরেই জোর দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তার কথায়, 'ধর্মীয় বিশ্বাসকে সম্মান ও সামাজিক ব্যধি একসঙ্গে চলতে পারে না। বিধানসভা ভোট শেষ হলেই এ বিষয়ে বড়সড় পদক্ষেপ নেবে কেন্দ্র। ' ৩ তালাকে বিচ্ছেদের সমালোচনা করে রবিশংকর প্রসাদের বক্তব্য, কোন ক্ষতিকর রীতিই কোন ধর্মের অংশ হতে পারে না ।

তিনি বলেন, 'এই বিষয়ে সুপ্রিম কোর্টে তিনটি বিষয় তুলে ধরবে কেন্দ্র। ন্যায়বিচার, সাম্য ও নারীদের প্রতি মর্যাদা রক্ষা। আমি চাই অখিলেশ যাদব, রাহুল গান্ধী ও মায়াবতী নিজেদের অবস্থান স্পষ্ট করুক। এ বিষয়টিতে বিজেপির অবস্থান খুবই স্পষ্ট। কারণ, এটা কোন ধর্মীয় বিষয় নয়, নারীদের প্রতি সম্মানরক্ষার বিষয় । '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন