News71.com
 International
 06 Feb 17, 04:06 PM
 242           
 0
 06 Feb 17, 04:06 PM

হন্ডুরাসের রাজধানীর বাইরের এক মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৬ ও আহত ৩৪ ।।

হন্ডুরাসের রাজধানীর বাইরের এক মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৬ ও আহত ৩৪ ।।

 

নিউজ ডেস্কঃ গতকাল রবিবার হন্ডুরাসের রাজধানীর বাইরের এক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কার্গো ট্রাকটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

ওই দুর্ঘটনার পর পরই আহতদের তেগুসিগালপারের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানকার এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হন্ডুরাসের সাথে রাজধানীকে সংযুক্তকারী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সাথে সাথে পালিয়ে যায় ট্রাক চালক ।

হন্ডুরাসের ন্যাশনাল ট্রান্সপোর্টটেশন ডিরেক্টর লিওনেল সাউসিদা জানিয়েছেন, ফলমূল বোঝাই ট্রাকটির গতি কেমন ছিলো তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন