News71.com
 International
 06 Feb 17, 06:21 PM
 298           
 0
 06 Feb 17, 06:21 PM

প্রধানমন্ত্রী সোরিন গ্রিন্দিয়ানুর পদত্যাগের দাবিতে উত্তাল রোমানিয়া ।। রাস্তায় লাখ লাখ মানুষ....

প্রধানমন্ত্রী সোরিন গ্রিন্দিয়ানুর পদত্যাগের দাবিতে উত্তাল রোমানিয়া ।। রাস্তায় লাখ লাখ মানুষ....

 

আন্তর্জাতিক ডেস্কঃ রোমানিয়ার প্রধানমন্ত্রী সোরিন গ্রিন্দিয়ানুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সে দেশের প্রায় ৫ লাখ মানুষ। সরকারের জারি করা এক আদেশের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি রোমানিয়ার বামপন্থী সরকার তাদেরই জারি করা এক আদেশ বাতিল করে । দেশটির অনেক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে রক্ষা করতেই ওই আদেশ দেওয়া হয়েছিল। স্থানীয় সময় গতকাল রবিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এক সরকারি আলোচনায় ওই আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ বাতিল করার পরও সন্তুষ্ট নয় রোমানিয়ার নাগরিকরা। কারণ, আগের ওই আদেশটির সংশোধিত সংস্করণ অনুমোদনের জন্য আবার তোলা হবে দেশটির পার্লামেন্টে ।

গত ৬ দিন ধরে বুখারেস্টে জমায়েত হচ্ছে প্রতিবাদকারীরা। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপরে লেজার বিম (আলোর ছটা) দিয়ে লেখা হয়েছে 'হার মেনে নিও না'। এ ছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরেকটি লেজার বিম দিয়ে লেখা হয়েছে 'পদত্যাগ'। ১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর রোমানিয়ায় এবারই এত বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রফিরা পোপো নামের একজন বিক্ষোভকারী বলেন, "সরকারের ওপর স্তর থেকে নিচের স্তর পর্যন্ত মাফিয়াদের মতো করে সাজানো হয়েছে। আমরা এমনটা চাই না । "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন