News71.com
 International
 06 Feb 17, 10:02 PM
 311           
 0
 06 Feb 17, 10:02 PM

ভারতে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন সফরের সময় রহস্যজনকভাবে উধাও হল ৫৯ জন সিআরপিএফ ‘কোবরা’ সৈনিক ।।

ভারতে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন সফরের সময় রহস্যজনকভাবে উধাও হল ৫৯ জন সিআরপিএফ ‘কোবরা’ সৈনিক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন সফরের সময় উধাও ভারতের ৫৯ জন সিআরপিএফ ‘কোবরা’ সৈনিক। পশ্চিম বিহারের মাওবাদী অধ্যুষিত এলাকায় গতকাল রোববার রাতে এই ঘটনাটি ঘটেছে। জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সুদক্ষ এই ‘কোবরা’ জওয়ানরা জম্মু ও কাশ্মীর থেকে কাজে যোগ দিতে গয়ায় যাচ্ছিলেন। ৫ সপ্তাহের জন্য তাদের অনুশীলন হওয়ার কথা ছিল গয়াতে ।

ওই জওয়ানদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, জওয়ানরা যে কোথায় গিয়েছেন, সেটা তাদের জানাননি। এরা সকলেই ২০১১ সালে সিআরপিএফ–এ যোগদান করেছিলেন। ঘটনার জেরে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তাই নাশকতা বা অপহরণের আশঙ্কাও আমরা উড়িয়ে দিতে পারছি না। জঙ্গলে তল্লাশি চলছে। দিল্লি থেকে তদন্তের নির্দেশ এসেছে। ওই ট্রেনটিতে ওই জওয়ানদের সঙ্গে যারা সফর করছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।’

ওই জওয়ানদের প্রশিক্ষক ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি সন্দেহজনক কিছু দেখেননি। তবে নিখোঁজ হওয়ার আগে যে জওয়ানরা সশস্ত্র ছিলেন না, সেটা জানিয়েছেন ওই প্রশিক্ষক। তাই অপহরণের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। যে জওয়ানরা নিখোঁজ হয়েছেন, তাদের বেশিরভাগই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন