
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে প্রবল এক ভূমিকম্পে কেঁপে উঠল দেশটির রাজধানী শহর দিল্লি। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল উত্তরখন্ডের রুদ্রপ্রায়াগ ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয় দিল্লিসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলগুলোতে। নয়ডা এবং উত্তরাখণ্ডেও অনুভূত হয়েছে প্রবল কম্পন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত জানা যায়নি। তবে দিল্লীর মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল সকলে যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনা করে ট্যুইট করেছেন ।