News71.com
 International
 07 Feb 17, 02:20 PM
 248           
 0
 07 Feb 17, 02:20 PM

রবীন্দ্রনাথের পর এবার নয়াদিল্লির জনবহুল এলাকা থেকে কৈলাস সত্যার্থীর নোবেল পদক চুরি ।।

রবীন্দ্রনাথের পর এবার নয়াদিল্লির জনবহুল এলাকা থেকে কৈলাস সত্যার্থীর নোবেল পদক চুরি ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ রবীন্দ্রনাথের পর এবার নোবেল পদক চুরি হলো শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর। নয়াদিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় তার বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রীর সঙ্গে চুরি হয়েছে নোবেল পদকটিও ।

২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই। শিশু অধিকার এবং তাদের সুসংহত বিকাশের জন্য লড়াই করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয় তাকে। কৈলাস তার 'বাচপন বাঁচাও আন্দোলন'-এর মাধ্যমে ১৪৪ দেশের ৮৩ হাজার শিশুর অধিকার রক্ষা করার নজির গড়েছেন ।

উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি হয়েছিল বিশ্বভারতী থেকে এবং তা এখনও উদ্ধার হয়নি। কৈলাস সত্যার্থী ভারতের পঞ্চম নোবেল জয়ী এবং মাদার তেরেসার পর একমাত্র নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন