News71.com
 International
 07 Feb 17, 10:03 PM
 249           
 0
 07 Feb 17, 10:03 PM

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন ।।

সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তেজনার পারদ হঠাৎ করেই ঊর্ধ্বে। প্রস্তুত করা হচ্ছে যুদ্ধবিমানগুলোকে। সেনাবাহিনীর জওয়ানদেরও সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে কি যুদ্ধ লাগল? মস্কোতে এটাই চলতি আবহাওয়া। যুদ্ধকালীন তৎপরতার নির্দেশ এসেছে সর্বোচ্চ স্তর থেকে। খোদ প্রেসিডেন্ট পুতিন নাকি জানিয়েছেন যেকোনো মুহূর্তেই ঘটতে পারে যুদ্ধ। সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু । তিনি জানান, যুদ্ধবিমানের প্রস্তুতির উপর বিশেষ জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। বোমারু বিমান হামলার কোনো খামতি থাকলে এখনই তা চেক করার নির্দেশ দেয়া হয়েছে। এই নিয়ে রুশ সেনার শীর্ষ কমান্ডারের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন শোইগু। কিন্তু, হঠাৎ এই পরিস্থিতি কেন? ওয়াকিবহল মহলের একাংশের মতে, ন্যাটো জোটের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক দিন দিন খারাপ হয়েছে। এক্ষেত্রে চরম কোনো পরিস্থিতির কথা ভেবেই এই নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ।

সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পক্ষ নেয়া নিয়ে এমনিতেই বিভক্ত ন্যাটো জোট ও রাশিয়া। পরিস্থিতি আরো খারাপ হয়, লিউথেনিশিয়ার সীমান্তে ক্রেমলিনের পারমাণবিক মিশাইল সংরক্ষণ নিয়ে। যার জেরে ইতিমধ্যেই লিউথেনিশিয়ার সীমান্তে মার্কিন সেনাকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার পাশে দাঁড়িয়েছে ন্যাটো জোটের দেশগুলো। প্রেসিডেন্ট পুতিন ও ন্যাটোর মধ্যে ঠান্ডা যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা যে রয়েছে, তা স্বীকার করে নিচ্ছেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন