News71.com
 International
 08 Feb 17, 06:23 PM
 199           
 0
 08 Feb 17, 06:23 PM

মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৬ ব্যক্তির জানাজায় অংশ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।।

মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৬ ব্যক্তির জানাজায় অংশ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কুইবেক সিটিতে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৬ ব্যক্তির জানাজায় অংশ নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার সাথে ইহুদি খ্রিষ্টানসহ অন্যান্য সম্প্রদায় লোকজনও জানাজায় অংশ নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ।

জানাযায় অংশ নেয়ার সময় জাস্টিন পাঞ্জাবি পরে মসজিদে প্রবেশ  করেন। জনাজার শেষে তিনি নিহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, মুসলমান আমাদের অংশ। এবং কানাডা একটি শান্তিপূর্ণ দেশ; সন্ত্রাসীদের নয়। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে তিনি সকল কানাডিয়ানদেরকে সম্প্রীতি গড়ে তোলার আহবান জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন