News71.com
 International
 09 Feb 17, 10:50 AM
 216           
 0
 09 Feb 17, 10:50 AM

নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়ে অশান্তি সৃষ্টি করছে ভারত।।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর

নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়ে অশান্তি সৃষ্টি করছে ভারত।।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চালিয়ে অশান্তি সৃষ্টি করছে ভারত। ভারতের ডেপুটি হাই-কমিশনার জেপি সিং-কে গতকাল বুধবার তলব করে নালিশ জানাল পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে জানান হয়েছে, ভারতীয় সীমান্ত বাহিনীর করা গুলিতে মৃত্যু হয়েছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ২৫ বছরের এক যুবকের ।

এদিকে গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের লক্ষ্য করেই গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনারা। ছোঁড়া হয়েছে মর্টারও। পাল্টা উত্তর দিয়েছে ভারতীয় সেনারা। গত বছরের শেষ ও নতুন বছরের শুরুতেও সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করতে পিছপা হয়নি পাকিস্তানি সেনা। সূত্রের খবর, বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করেছে তারা ।

কোন কোন সময় নিরাপত্তার ফাঁক দিয়ে পাকিস্তানি সেনার মদতে ভারতে গিলে হামলাও চালিয়েছে জঙ্গিরা। তবে এবার কোন ভাবেই ভারতের সঙ্গে এঁটে উঠতে না পেরে, কখনো আন্তর্জাতিক মহলের সাহায্য বা কখনো নিজেদের কৃতকর্মের দোষ ভারতের ঘারে চাপিয়ে মুক্ত হতে চাইছে পাকিস্তান। এমনই মনে করছে কূটনৈতিক মহল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন