News71.com
 International
 09 Feb 17, 10:58 AM
 208           
 0
 09 Feb 17, 10:58 AM

বাণিজ্যিক ফ্লাইটের পাইলট হলেন দুবাইয়ের প্রথম রাজকন্যা শেইখা মোজাহ আল মাকটুম ।।

বাণিজ্যিক ফ্লাইটের পাইলট হলেন দুবাইয়ের প্রথম রাজকন্যা শেইখা মোজাহ আল মাকটুম ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পুরুষশাসিত সমাজ থেকে রাজনৈতিক আভিজাত্যের বোঝা কাটিয়ে আকাশে উড়ান দিলেন দুবাই রাজপরিবারের শেইখা মোজাহ আল মাকটুম। তিনিই বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা। রাজ পরিবারের এই রাজকীয় কাহিনি প্রকাশ্যে এনেছেন পরিবারেরই একজন সদস্য শেইখা লতিফা। পাইলটের বেশে মোজাহর ছবি দিয়ে তিনি লিখেছেন, সীমানা ছাড়ানো আকাশই শেষ নয়। স্বপ্ন দেখতে পারলেই তা পূরণ হবে ।

মোজাহ রাজকন্যা হলেও প্রথম থেকেই প্রথা ভাঙার ঝোঁক ছিল তার। পর্দার বাইরে বেরিয়ে বারবার গতির সঙ্গে লড়াই করেছেন তিনি। বশ মানিয়েছেন দুরন্ত ঘোড়াকে। এবার পূরণ করেছেন আকাশে ওড়ার স্বপ্ন। রাজ পরিবারের সদস্যরাও স্বাগত জানিয়েছেন মোজাহর এই পদক্ষেপকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন