News71.com
 International
 09 Feb 17, 03:58 PM
 200           
 0
 09 Feb 17, 03:58 PM

মিশর-ইসরাইল সীমান্তে দুই ফিলিস্তিনী নিহত ।।

মিশর-ইসরাইল সীমান্তে দুই ফিলিস্তিনী নিহত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মিশর-ইসরাইল সীমান্তের কাছে গতরাতে দুই ফিলিস্তিনী নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার একথা জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের জন্য ইসরাইলের বিমান হামলাকে দায়ি করেছে। গাজা সীমান্তবর্তী মিশরের সিনাই থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ইসরাইলের লোহিত সাগর তীরবর্তী পর্যটনকেন্দ্র এইলাতে বেশ কয়েকটি রকেট ছোঁড়ার পর তেলআবিব এ বিমান হামলা চালায়। এদিকে ইসরাইলি সেনাবাহিনী আজ বৃহস্পতিবার পর্যন্ত এই প্রতিশোধমূলক হামলার বিষয়টি নিশ্চিত করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন