News71.com
 International
 09 Feb 17, 04:42 PM
 215           
 0
 09 Feb 17, 04:42 PM

পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ তৈরির অনুমতি চায় মিয়ানমার ।।

পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ তৈরির অনুমতি চায় মিয়ানমার ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দেশীয় পর্যায়ে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বানানোর জন্য পাকিস্তানের কাছ থেকে লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে মিয়ানমার। এ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা অনেকটা এগিয়ে গেছে। মিয়ানমার এইরমধ্যে পাকিস্তান থেকে জেএফ-১৭ বিমান কেনার জন্য ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে ।

মিয়ানমার বিমান বাহিনীর বরাত দিয়ে বলেছে, ২০১৫ সালে এসব বিমান কেনার অর্ডার দেয়া হয় এবং চলতি বছরের শেষ নাগাদ তা মিয়ানমারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের বিমান বাহিনীতে চীনে তৈরি যুদ্ধবিমানই রয়েছে বেশি। পাকিস্তান বিমান বাহিনীতে অন্তত ৭০টি জেএফ-১৭ থান্ডার বিমান রয়েছে এবং আরো ২৫০টি বিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে। ২০০৯ সালে সর্বপ্রথম পাকিস্তান বিমান বাহিনীতে সর্বপ্রথম এ বিমান যোগ হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন