News71.com
 International
 09 Feb 17, 08:49 PM
 212           
 0
 09 Feb 17, 08:49 PM

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ আহত ৫ ।।

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ আহত ৫ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়কজন আহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার গণমাধ্যম এ খবর দিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরও পরমাণু স্থাপনা থেকে তেজস্ক্রিয়তার আশংকা নেই। বিস্ফোরণের পর বিষাক্ততায় ৫ ব্যক্তি সামান্য আহত হয়েছে তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি ।

খবরে বলা হয়েছে, সকাল ১০টায় ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটেছে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি বিভাগের লোকজন ছুটে গেছেন। তারা জানিয়েছেন, পরমাণু স্থাপনার কেন্দ্রস্থলে বিস্ফোরণ ঘটেছে তবে তা ছিল নিউক্লিয়ার জোনের বাইরে। বিস্ফোণের পর পরমাণু স্থাপনার প্রথম চুল্লির কার্যক্রর বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এদিকে, ফ্রান্সের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ইডিএফ বলেছে, পরমাণু স্থাপনায় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি; শুধুমাত্র ধোঁয়া বের হয়েছে। তবে সেখানে কোনো আগুন ধরেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন