News71.com
 International
 10 Feb 17, 06:36 PM
 211           
 0
 10 Feb 17, 06:36 PM

মার্কিন বিচারকদের 'খারাপ ছাত্রের চেয়ে খারাপ' বলে কটাক্ষ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন বিচারকদের 'খারাপ ছাত্রের চেয়ে খারাপ' বলে কটাক্ষ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের এজেন্ডা বাস্তবায়নে বাধা পেয়ে মার্কিন বিচারক ও আদালতের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই খেপেছেন যে, যা মনে আসছে তাই বলছেন। সাংবাদিক-আদালত কাউকেই ছাড় দিচ্ছেন না। সাত দেশের মুসলমান নিষিদ্ধ ইস্যুতে আদালতের বাগড়াকে বলেছেন 'লজ্জাজনক'। শুধু তাই নয়, ট্রাম্প বলেছেন বিচারকরা নাকি একজন খারাপ ছাত্রের চাইতেও খারাপ। গত বুধবার মার্কিন পুলিশ ও শেরিফদের একটি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিচারকরা একটি আইন নিয়ে এভাবে নাচছেন, যা কোনো হাইস্কুলের একটি খারাপ ছাত্রের কাছেও সহজে বোধগম্য।


আইনের ধারা উল্লেখ করে ট্রাম্প বলেন, ১৯৫২ সালের ফেডারেল আইন প্রেসিডেন্ট হিসেবে তাকে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করলে যে কোনো দলকে প্রবেশে নিষিদ্ধের অবাধ ক্ষমতা দিয়েছে। এ নিয়ে শুনানি লজ্জাজনক। টুইটে আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সব দেখে আদালতকে 'অনেকটাই রাজনৈতিক' দৃষ্টিভঙ্গির মনে হচ্ছে।

 

ডেমোক্র্যাট সিনেটরকে তুলাধোনা আদালত ও বিচারক নিয়ে ট্রাম্পের বক্তব্যকে হতাশাজনক ও অনৈতিক বলে আখ্যায়িত করেছেন সুপ্রিম কোর্টে তারই মনোনীত বিচারক নিল গর্সেচ। একটি অনুষ্ঠানে গর্সেচ এই সমালোচনা করেছেন বলে জানান কানেক্টিকাট ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তবে এই সিনেটরকে ছেড়ে দেননি ট্রাম্প। এক টুইটার বার্তায় বলেছেন, ব্লুমেন্থাল একজন চরম মিথ্যুক। তিনি কখনও ভিয়েতনামে যাননি, অথচ বলে বেড়ান ওই যুদ্ধে অংশ নিয়েছেন। এখন গর্সেচের নামে মিথ্যা কথা ছড়াচ্ছেন।


সাত মুসলিম দেশের অভিবাসীদের নিষিদ্ধ করে তার নির্বাহী আদেশ স্থগিত করায় বিচারক জেমস রবার্টকে তথাকথিত বিচারক বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এ নিয়ে আপিলে হেরে গেলে আপিল আদালতেরও সমালোচনা করেন নতুন প্রেসিডেন্ট। আদালত ও বিচারক নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্যকে হতাশাজনক ও অনৈতিক বলে আখ্যায়িত করেন নিল গর্সেচ।

 

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদে প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের ব্যক্তি জেফ সেশনসের নিয়োগ নিশ্চিত করেছে সিনেট। সিনেটে বেশ কয়েকটি শুনানিতে অংশ নেন সেশনস। এতে ডেমোক্র্যাট সিনেটররা তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন। তবে তা সত্ত্বেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের অনুমোদন নিশ্চিত করতে সক্ষম হন অ্যালাবামার এই সিনেটর। তার পক্ষে ভোট পড়ে ৫২টি আর বিপক্ষে ৪৭টি। ৬৯ বছর বয়সী সাবেক কেঁসুলি সেশনস ১৯৮৬ সালে এক বর্ণবাদী মন্তব্যের জেরে জুডিসিয়াল পদবি হারান। পরে ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন