
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট- আইএস এবার আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত থেকে সদস্য সংগ্রহ করছে। এছাড়া ভয়াবহ আর্থিক সংকটে পড়া সংগঠনটি এ অঞ্চলে চাঁদাবাজিও শুরু করেছে, এমন বিবৃতি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মনিটরিং কমিটির ১৯তম রিপোর্টে এ সব তথ্য উঠে আসে। সম্প্রতি রিপোর্টটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দেয়া হয়েছে ।
ওই রিপোর্টে বলা হয়, আফগানিস্তানে আইএসের ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ সদস্য ছিল। কিন্তু ২০১৬ সালে তাদের অনেকে মারা গেলেও বর্তমানে সদস্য সংখ্যা বিস্ময়করভাবে অপরিবর্তিত রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শরণার্থী বেড়ে যাওয়ায় আইএস জোরপূর্বক সেখান থেকে সদস্য সংগ্রহ করছে। যা সংগঠনটির মধ্যে নতুন উন্মাদনার যোগান দিচ্ছে। তাছাড়া, প্রায় ৯ বছর ধরে অধিকাংশ নেতাদের হারিয়ে ভঙ্গুর হয়ে পড়া আল কায়েদার অনেক সদস্যই যোগ দিচ্ছে আইএসে ।