
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনকে অত্যাবশ্যক আর্থিক সেবার জন্য ‘ইউরোপের প্রবেশদ্বার’ এর আসন হারানোর ব্যাপারে সতর্ক করলেন ব্যাংকিং খাত নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন এমন এক জার্মানি। জার্মান কেন্দ্রীয় ব্যাংক ‘বুন্দেসব্যাংক’ এর নির্বাহী বোর্ড সদস্য ডক্টর আন্দ্রিয়াস ডোম্ব্রেট জানিয়েছেন, যদিও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ব্যাংকিং নিয়মগুলো সমতুল্য ছিল, কিন্তু বর্তমানে লন্ডনকে একক বাজারে প্রবেশ করতে অনেকটা বেগ পোহাতে হবে ।
এ সপ্তাহের শুরুতে ফ্রাঙ্কফুর্টে বোস্টন কনসাল্টিং গ্রুপের সঙ্গে জার্মানির ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নিয়ে বসা এক মিটিংয়ে এ ধরণের মন্তব্য করেন ডোম্ব্রেট। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে এটিই ছিল লন্ডনের প্রতি জার্মানির স্পষ্ট বক্তব্য। এই রুদ্ধদ্বার বৈঠকে ডোম্ব্রেট স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ইউরোপের গেটওয়ে হিসেবে সুবিধা পাওয়ার এটাই শেষ সময় লন্ডনের। এটা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ কোন মুখোমুখি অভিগমন ব্যবস্থা নয়। তবে যুক্তরাজ্য আগামী দিনের ধাক্কা কাটিয়ে উঠবে এবং ইউরোপের সিঙ্গাপুর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।