News71.com
 International
 10 Feb 17, 07:39 PM
 224           
 0
 10 Feb 17, 07:39 PM

মিয়ানমারে রোহিঙ্গা বিরোধী বিক্ষোভের মুখে মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ । ।  

মিয়ানমারে রোহিঙ্গা বিরোধী বিক্ষোভের মুখে মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ । ।   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সহায়তায় মালয়েশিয়ার ত্রাণসহায়তা পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন ইয়াঙ্গুনের রোহিঙ্গা বিরোধী বৌদ্ধভিক্ষুসহ কিছু মানুষ। গতকাল বৃহস্পতিবার ত্রাণ ও চিকিৎসাকর্মীদের বহনকারী মালয়েশীয় একটি জাহাজ ইয়াঙ্গুন বন্দরে পৌঁছালে সেখানে এ বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভে রোহিঙ্গাবিরোধীরা জাতীয় পতাকা ও রোহিঙ্গাবিরোধী স্লোগানসংবলিত চিহ্ন বহন করেন। ইয়াঙ্গুনের থিলাওয়া বন্দরে পৌঁছানোর পর জাহাজটি ত্রাণ খালাসের অপেক্ষায় ছিল।

রোহিঙ্গাদের জন্য ত্রাণসহায়তা পাঠানোর প্রতিবাদ করা প্রসঙ্গে থুসেইতা নামের একজন বৌদ্ধ সন্ন্যাসী এএফপিকে বলেন, ‘আমরা তাঁদের (সহায়তাকারীদের) জানিয়ে দিতে চাই যে আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই।’ মিয়ানমারে প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গারা বসবাস করে এলেও দেশটি তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। রোহিঙ্গাদের সবচেয়ে কঠোর সমালোচক বৌদ্ধ জাতীয়তাবাদী গ্রুপগুলো দেশটির এই সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে চিত্রিত করে থাকে। উল্লেখ্য গত সপ্তাহে ২ হাজার ২০০ টন চাল, চিকিৎসাসামগ্রী এবং পোশাক নিয়ে কয়েক শ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী জাহাজ দ্য নটিক্যাল আলিয়ায় মিয়ানমারের উদ্দেশে রওনা দেন। ত্রাণসামগ্রীর কিছু অংশ ইয়াঙ্গুনে খালাসের পর সড়কপথে তা রোহিঙ্গাবিরোধী অভিযানের কেন্দ্রস্থল রাখাইন রাজ্যে পাঠানোর কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন