News71.com
 International
 10 Feb 17, 07:48 PM
 246           
 0
 10 Feb 17, 07:48 PM

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যাত্রীদের সুবিধা বাড়াতে সম্মত ভারত ।।

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে যাত্রীদের সুবিধা বাড়াতে সম্মত ভারত ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বোনাপোল-পেট্টাপোল সীমান্তের ওপারে কাস্টমস আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ কর্তৃক পুনরায় তল্লাশিতে বাংলাদশি যাত্রীদের অসুবিধার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। অবস্থার আরো উন্নতির জন্য সুনির্দিষ্ট ঘটনা পেলেই যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে ব্যবস্থা নেবে ভারত। এর ফলে যাত্রীদের অযথা চেকিং এর অভিযোগ কমে আসবে। দুদিনব্যাপি কমিশনার পর্যায়ে ভারত-বাংলাদেশ কাস্টমসের যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভাটি আজ শুক্রবার কলকাতায় শেষ হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় পক্ষ বর্তমানের কাউন্টার সংখ্যা বাড়ানো ও এসব কাউন্টারে আরো লোকবল বৃদ্ধির উদ্যোগ নেবে। বেনাপোল শুল্ক স্টেশন দিয়ে প্রায় ১৫ লাখ যাত্রী যাতায়াত করে। ওপারে ইমিগ্রেশনে কাউন্টার কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতে বাংলাদেশি যাত্রীদের যাতায়াত আরো সুগম হবে। যাত্রীদের সুবিধার জন্য যাতায়াত পথে শেড নির্মাণের ব্যবস্থা নেয়া হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে ছিলেন কমিশনার অব যশোর কাস্টমস মো. জামাল হোসেন, ডিজি কাস্টমস ইন্টেলিজেন্স ড. মইনুল খান, বেনাপোল কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন ও এনবিআরের দ্বিতীয় সচিব মো. জিয়াউর রহমান। ভারতীয় পক্ষে কলকাতা কাস্টমসের কমিশনার ড. এনকে সরেন নেতৃত্ব দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন