
আন্তর্জাতিক ডেস্কঃ ফুটবল খেলা দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৭জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উইগির অ্যাঙ্গলান শহরে। গতকাল শুক্রবার উত্তর অ্যাঙ্গলান শহরের একটি স্টেডিয়ামে স্থানীয় দুটি ক্লাবের খেলা হচ্ছিল। সেই সময় এ দুর্ঘটনাটি ঘটে। আহত হয় ৭৬জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের ।
অ্যাঙ্গলান শহরের পুলিশ সূত্রে জানা গেছে, খেলা চলাকালীন সময়ে ভেঙে পড়ে স্টেডিয়ামের একটি প্রবেশদ্বার। এনিয়ে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সেই সময়ই মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। তাদের পাড়িয়ে বাকি দর্শকরা স্টেডিয়ামের বাইরে বেরোনোর চেষ্টা করলে দুর্ঘটনা আরও ব্যাপক আকার ধারন করে। আহতদের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে অনেককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১৭জনের। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ।