News71.com
 International
 11 Feb 17, 11:27 AM
 228           
 0
 11 Feb 17, 11:27 AM

অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন মতলব আটছেন মার্কিন প্রসিডেন্ট  ট্রাম্প । ।

অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন মতলব আটছেন মার্কিন প্রসিডেন্ট  ট্রাম্প । ।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে মুসলিম সাতটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো আর সুপ্রিম কোর্টে না-ও যেতে পারেন। সেখানে যাওয়ার বদলে তিনি বরং অভিবাসীদের জন্য নতুন করে আরেকটি ‘নির্বাহী আদেশ জারি’ করতে পারেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আজ শনিবার এমন তথ্যই প্রকাশ করেছে ।

ফ্লোরিডাতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুসলিম অভিবাসীদের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এই লড়াইয়ে জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, সময়টা একটু বেশি লাগছে। তিনি আরো বলেছেন, একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করা থেকে শুরু করে আমাদের সামনে আরো অনেক পথই খোলা আছে। নতুন আদেশ সম্পর্কে কিছু স্পষ্ট করে না বললেও ট্রাম্প এক ধরনের আভাস দিয়ে বলেছেন, এটা খুব সামান্যই পরিবর্তিত হবে।

ইরান, ইরাক, সিরিয়াসহ মুসলিম সাতটি দেশের নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ রেখে সেসব দেশের নাগরিক ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প।পরে সিয়াটেল-এর আদালতের আদেশে স্থগিত হয়ে যায় ট্রাম্পের এই নিষেধাজ্ঞা। আর আদালতের রুলিংয়ের বিরুদ্ধে হোয়াইট হাউজের আপিল আবেদনও গত বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য ট্রাম্পের সামনে সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা ছিল। কিন্তু মার্কিন গণমাধ্যম এই আভাস দিচ্ছে যে- ট্রাম্প সুপ্রিম কোর্টে না গিয়ে অভিবাসীদের জন্য নতুন এক নির্বাহী আদেশ জারি করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন