
আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ের একটি মেট্রো ট্রেনে গুলি চালিয়ে ১৮ জনকে আহত করেছে এক ব্যক্তি। জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী ট্রেন ভর্তি যাত্রী ছিল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
এই ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে। গতকাল শুক্রবার হওয়া প্রেস কনফারেন্সে পুলিশ জানায়, এই হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোন সম্পর্ক নেই। ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। আহতদের মধ্যে একজন পুলিশকে জানিয়েছে, তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয় ।